Friday, November 5, 2021

বরিশালে টিম ওয়েস্ট ইন্ডিজ, গেইল মারজুক রাসেল!

বরিশালে টিম ওয়েস্ট ইন্ডিজ, গেইল মারজুক রাসেল!

 



টি-টোয়েন্টি বিশ্বকাপের সুবাদে বিশ্বজুড়েই এখন চলছে ক্রিকেট উন্মাদনা। যদিও বাংলাদেশ দলের ধারাবাহিক বিপর্যয়ে সেই উচ্ছ্বাসে খানিক ছেদ পড়েছে দেশীয় ক্রিকেটমনে। বিপরীতে নতুনরূপে ধরা দিলো টিম ওয়েস্ট ইন্ডিজ!

কারণ, টিম ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সংস্করণ এখন অবস্থান করছে বরিশালের বাকেরগঞ্জের এক অজপাড়াগাঁয়ে! যেখানে দেখা মিলছে ক্রিস গেইলসহ ইন্ডিজ দলের নামজাদা সব প্লেয়ারকে! যারা খেলছেন বাকেরগঞ্জের লোকাল একটি টিমের সঙ্গে! 

তবে একটু খেয়াল করলে দেখা যাবে, ওয়েস্ট ইন্ডিজের জার্সি পরে আছেন অভিনেতা মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম, সাইদুর রহমান পাভেলসহ অনেকে। এতে গেইলের লুকে ধরা দিয়েছেন মারজুক রাসেল।

বিষয়টি সোশ্যাল হ্যান্ডেলে বেশ ভাইরাল হলো বৃহস্পতিবার (৪ নভেম্বর)। জানা গেলো, সেখানে নির্মিত হচ্ছে ২৬ পর্বের একটি ধারাবাহিক। নাম ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’।

সিফাত হোসেনের চিত্রনাট্যে এটি নির্মাণ করছেন মাইদুল রাকিব। নির্মাতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি মূলত আরটিভির জন্য নির্মাণ করছি। গল্পটা আমারই। এখানে আমি দেখানোর চেষ্টা করছি একটি গ্রামের ক্রিকেট রাজনীতি। যেখানে স্থানীয় টিমের বিপরীতে খেলানোর জন্য ঢাকা থেকে হায়ার করে আনা হয় ওয়েস্ট ইন্ডিজ টিমের মতো একটি নকল দল! ক্রিকেট খেলার মধ্য দিয়ে নাটকের গল্প শুরু হলেও এরমধ্যে আমরা তুলে আনবো গ্রামের নানা রাজনীতি, প্রেমনীতি আর অর্থনীতির বিষয়।’

নির্মাতা সচেতনভাবে আরও জানান, ‘অনেকেই ভাববেন আমরা টিম ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ট্রল করছি, বিষয়টি একদমই তা নয়। আমরা তুলে ধরতে চাইছি ক্রিকেটের নামে প্রতারণা করার গল্পটি। নাটকে দেখা যাবে, এই প্রতারণার কারণে একটা সময় নকল ওয়েস্ট ইন্ডিজ টিমের সদস্যদের বেঁধে রাখা হয়!’    

এই নাটকের অন্যতম চরিত্রে অভিনয় করেছেন ওয়ালিউল হক রুমি। তার চরিত্রের নাম বাবুল অ্যারেঞ্জার।

নির্মাতা জানান, আরও বেশ ক’দিন বাকেরগঞ্জে নাটকটির শুটিং হবে। আর এটি প্রচার শুরু হবে ডিসেম্বর থেকে আরটিভিতে।


 


 

করোনা ভাইরাস: ১২ থেকে ১৭ বছর বয়সীরা কোথায়, কিভাবে টিকা পাবেন

করোনা ভাইরাস: ১২ থেকে ১৭ বছর বয়সীরা কোথায়, কিভাবে টিকা পাবেন

 


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল সাড়ে নয়টায় ঢাকার মতিঝিল আইডিয়াল হাইস্কুলে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়ার কর্মসূচি শুরু হবে।

এর আগেই সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, শিশুদের শুধু ফাইজারের টিকা দেয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ শামসুল হক অধিদফতরের সাপ্তাহিক বুলেটিনে জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে ঢাকার আটটি স্কুলে টিকা দেয়া হবে।

যে আটটি স্কুলে টিকা পাওয়া যাবে

মি. হক জানিয়েছেন, ঢাকা শহরের আটটি স্কুলকে 'ক্লাসটার' হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে ২৫টি করে বুথ থাকবে। 

 

স্কুলগুলো হচ্ছে, মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজ, বসুন্ধরা আবাসিক এলাকা অবস্থিত হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল, গুলশানের চিটাগাং গ্রামার স্কুল, মিরপুরের ঢাকা কমার্স কলেজ, ধানমণ্ডির কাকলী স্কুল, উত্তরার সাউথ ব্রিজ স্কুল এবং মিরপুরের স্কলাস্টিকা স্কুল।

তিনি জানিয়েছেন, "এই স্কুলগুলো নিজেদের বাচ্চাদের টিকা দেবে এবং আশপাশের স্কুলগুলোর বাচ্চাদেরও টিকা দেবে।"

এই স্কুলগুলোকে কেন নির্বাচন করা হল সেটি ব্যাখ্যা করে তিনি বলছেন, "ফাইজারের টিকা খুব টেম্পারেচার সেনসিটিভ। এই ভ্যাক্সিনটি যে কেন্দ্রে, যে বুথে দিতে হয়, সেগুলো শীততাপ নিয়ন্ত্রিত হতে হয়। এই টিকা তৈরি করার জন্য যে ডাইলুয়েন্ট বা দ্রাবক লাগে, সেটিও শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে রাখতে হয়। এই বিষয় বিবেচনায় করে যেখানে আমাদের এই সুযোগ আছে, সেই স্কুলে আমরা একসাথে ২৫টি করে বুথ স্থাপন করতে চাই।" 

 

তবে সোমবারই সবগুলো স্কুলে টিকা দেয়া শুরু হচ্ছে না। এতে দুই একদিন দরকার হতে পারে।

তিনি জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে ঢাকায় দিনে পাঁচ হাজারের মতো শিশুকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। পরে সেটি দেশব্যাপী দৈনিক ৪০,০০০ পর্যন্ত বাড়ানো হবে।

ঢাকার বাইরে ২২ টি জেলায় এখন এই টিকা কর্মসূচি সম্প্রসারণের প্রস্তুতি চলছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রথম দফায় টিকা পাবে ৩০ লাখ শিশু। তাদের দুই ডোজ দেয়ার জন্য ফাইজারের ৬০ লাখ ডোজ সংরক্ষিত রয়েছে।

এরপর ফাইজারের টিকার সরবরাহের উপরে নির্ভর করবে এই বয়সী শিশুদের টিকা কর্মসূচি কিভাবে দেশব্যাপী সম্প্রসারণ করা যাবে।

তবে নির্দিষ্ট তাপে সংরক্ষণের প্রয়োজনীয়তার কারণে অন্যান্য জেলায় টিকা দেয়া বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

 

 

‌‘ডেফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’ উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

‌‘ডেফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’ উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

 


‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২১’ শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে আজ শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। ৩-৫ নভেম্বর পর্যন্ত তিন দিন চলবে এই টুর্নামেন্ট।

এ টুর্নামেন্টে দেশি-বিদেশি প্রায় ছয়শত গলফার অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে ১৫ জন বিদেশি গলফার রয়েছেন। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য দেশ হলো- দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, ভারত, পাকিস্তান, তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখযোগ্য খেলোয়াড়রা হলেন, মি. আরসী হায়দার, মি. সাদিক কুদ্দুস, মিসেস সান্দ্রা, মিস জায়মা বিনতে আহনা, মিসেস সং লিং লি, মাস্টার উনমাদ আরিফ রহমান, কর্নেল আমিনুল ইসলাম ও মি. এএফ নেসার উদ্দীন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার, লজিস্টিক্স এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মো. তাজুল ইসলাম ঠাকুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অব.), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লে. কর্নেল এম এম গোলাম মোহায়মেন (অব.),  ‘ড্যাফোডিল ফ্যামিলি’র চেয়ারম্যান ড. মো. সবুর খান ও ওই সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
পটুয়াখালীতে ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন

পটুয়াখালীতে ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন

 


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন করেছেন। জেলা প্রশাসক দরবার হলে আজ শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। 

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ইসরাত জাহান, সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী প্রমূখ। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বরিশালেও বাস-ট্রাক বন্ধ, যাত্রীদের চরম ভোগান্তি

বরিশালেও বাস-ট্রাক বন্ধ, যাত্রীদের চরম ভোগান্তি

 


জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশাল থেকেও সব ধরনের বাস ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে। বাস ট্রাক ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীর দুটি বাস টার্মিনাল এবং বিভাগের অপর ৫ জেলা সদর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের গণপরিবহন বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন এসব রুটের যাত্রী এবং স্ব-স্ব এলাকার ব্যবসায়ীরা। 

এদিকে সরকারিভাবে লঞ্চের ভাড়া না বাড়লেও অভ্যন্তরীণ রুটের নৌ-যানগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এনিয়ে যাত্রীদের সাথে বসচা চলছে নৌযান শ্রমিকদের। 

ভাড়া পুননির্ধারণ অথবা জ্বালানি তেলের মূল্য কমানোর দাবিতে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এসোসিয়েশনের আহ্বানে দেশের অন্যান্য স্থানের মতো শুক্রবার সকাল ৬টা থেকে বরিশালেও বাস-ট্রাক চলাচল বন্ধ করে দে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশাল থেকেও সব ধরনের বাস ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে। বাস ট্রাক ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীর দুটি বাস টার্মিনাল এবং বিভাগের অপর ৫ জেলা সদর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের গণপরিবহন বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন এসব রুটের যাত্রী এবং স্ব-স্ব এলাকার ব্যবসায়ীরা। 

এদিকে সরকারিভাবে লঞ্চের ভাড়া না বাড়লেও অভ্যন্তরীণ রুটের নৌ-যানগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এনিয়ে যাত্রীদের সাথে বসচা চলছে নৌযান শ্রমিকদের। 

ভাড়া পুননির্ধারণ অথবা জ্বালানি তেলের মূল্য কমানোর দাবিতে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এসোসিয়েশনের আহ্বানে দেশের অন্যান্য স্থানের মতো শুক্রবার সকাল ৬টা থেকে বরিশালেও বাস-ট্রাক চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের যাত্রী বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এসব রুটের নিয়মিত যাত্রীরা। বাস বন্ধ থাকায় দ্বিগুন-তিনগুন ভাড়া দিয়ে থ্রি হুইলারসহ অন্যান্য হালকা যানে চলাচল করতে হচ্ছে তাদের। যাত্রীদের দাবী তেলের দাম বৃদ্ধির খেসারত দিতে হচ্ছে জনসাধারনের। এতে চাপ পড়েছে তাদের উপর। বেড়েছে ভোগান্তি। প্রভাব পড়েছে সড়ক পথে পণ্য পরিবহনেও। ইতিমধ্যে প্রতিকেজি সবজিতে খুচরা পর্যায়ে গড়ে ১০ টাকা করে দাম বেড়েছে। 
 
নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার আশরাফুল আলম চুন্নু বলেন, কেন্দ্রীয় নির্দেশে তারা বাস চলাচল বন্ধ রেখেছেন। কেন্দ্রীয়ভাবে ঘোষণা দেয়া হলেই ফের বাস চলাচল শুরু করবেন তারা। 

এদিকে ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বরিশালের অভ্যন্তরীণ রুটের নৌযানেও। সরকারিভাবে ভাড়া বৃদ্ধি করা না হলেও প্রতিটি লঞ্চে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। গন্তব্য বুঝে টিকিটে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। 

অভ্যন্তরীণ রুটের একটি লঞ্চের মাস্টার মো. নান্না মিয়া বলেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গন্তব্যে যেতে আগের চেয়ে দেড় থেকে ২ হাজার টাকা জ্বালানি খরচ বেড়েছে। ভাড়া পুননির্ধারণ না হলে লোকসান গুনতে হবে তাদের।

য়া হয়েছে। অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের যাত্রী বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এসব রুটের নিয়মিত যাত্রীরা। বাস বন্ধ থাকায় দ্বিগুন-তিনগুন ভাড়া দিয়ে থ্রি হুইলারসহ অন্যান্য হালকা যানে চলাচল করতে হচ্ছে তাদের। যাত্রীদের দাবী তেলের দাম বৃদ্ধির খেসারত দিতে হচ্ছে জনসাধারনের। এতে চাপ পড়েছে তাদের উপর। বেড়েছে ভোগান্তি। প্রভাব পড়েছে সড়ক পথে পণ্য পরিবহনেও। ইতিমধ্যে প্রতিকেজি সবজিতে খুচরা পর্যায়ে গড়ে ১০ টাকা করে দাম বেড়েছে। 
 
নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার আশরাফুল আলম চুন্নু বলেন, কেন্দ্রীয় নির্দেশে তারা বাস চলাচল বন্ধ রেখেছেন। কেন্দ্রীয়ভাবে ঘোষণা দেয়া হলেই ফের বাস চলাচল শুরু করবেন তারা। 

এদিকে ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বরিশালের অভ্যন্তরীণ রুটের নৌযানেও। সরকারিভাবে ভাড়া বৃদ্ধি করা না হলেও প্রতিটি লঞ্চে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। গন্তব্য বুঝে টিকিটে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। 

অভ্যন্তরীণ রুটের একটি লঞ্চের মাস্টার মো. নান্না মিয়া বলেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গন্তব্যে যেতে আগের চেয়ে দেড় থেকে ২ হাজার টাকা জ্বালানি খরচ বেড়েছে। ভাড়া পুননির্ধারণ না হলে লোকসান গুনতে হবে তাদের।

জনদুর্ভোগ বিবেচনায় ধর্মঘট প্রত্যাহার করুন : ওবায়দুল কাদের

জনদুর্ভোগ বিবেচনায় ধর্মঘট প্রত্যাহার করুন : ওবায়দুল কাদের

 


 

 

পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহার করুন।’

আজ শুক্রবার নিজ বাসভবনে ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। 

গত ৩ নভেম্বর রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়, যা কার্যকর হয় ওইদিন রাত ১২টা থেকে। এরপর ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে পূর্বঘোষণা ছাড়াই আজ শুক্রবার সকাল ৬টা থেকে রাজধানীসহ সারাদেশে ধর্মঘট কর্মসূচি পালন করছে পরিবহন মালিক শ্রমিকরা।

৭ নভেম্বর বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যম জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।’

বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোল ভাড়া বাড়ানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ খরচ বাড়ার কারণে অনুমোদিত যানবাহনের শ্রেণিবিন্যাস এবং টোলহার বাড়ানো হয়েছে। বঙ্গবন্ধু সেতুতে সর্বশেষ ২০১১ সালে টোলহার বাড়ানো হয়েছিল। দীর্ঘ ১০ বছর পর এ সেতুর টোলহার বাড়ানো হয়েছে। অন্যদিকে ২০০৮ সালে মুক্তারপুর সেতু চালু হওয়ার পর এই প্রথম সেখানে টোলহার বাড়ানো হয়েছে।’

 

দুবাইয়ে ছুটি কাটাবেন লিটনসহ ৪ জন, ফিরবেন না দলের সঙ্গে

দুবাইয়ে ছুটি কাটাবেন লিটনসহ ৪ জন, ফিরবেন না দলের সঙ্গে

 


স্কটল্যান্ডের কাছে অনাকাঙ্ক্ষিত হার দিয়ে শুরু হয় বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১২১। গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়ে টানা ৫ ম্যাচ হেরে এবারের বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ দল। বলা যায় এবার অংশগ্রহণেই সমাপ্ত টাইগারদের বিশ্বকাপ মিশন।  

মাঠে চরম ব্যর্থতার পরিচয় দেওয়ার পর আজ শুক্রবার বিকেল ৫টায় দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।  তবে দলের সঙ্গে ফিরিবেন না লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ ও তাসকিন আহমেদ। এই চার ক্রিকেটারই তাদের পরিবারের সাথে দুবাইয়ে কয়েকদিন ছুটি কাটাবেন। এরপর ফিরবেন দেশে। নির্বাচক হাবিবুল বাশার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টা ও বিকেল সাড়ে ৪টার দুটি ফ্লাইটে ভাগ হয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম থেকে যাচ্ছে। আর কোচরাও এখন যাবেন না। তাদের ১১ তারিখ বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। মিরপুরে ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। পরে চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলবে তারা। এই সিরিজের জন্য ১২ নভেম্বর থেকে বাংলাদেশের অনুশীলন শুরু করার কথা রয়েছে।

ভারতের কোচ হলেন দ্রাবিড়

ভারতের কোচ হলেন দ্রাবিড়

 

 অবশেষে গুঞ্জনই সত্যি হলো।  ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। 

বিশ্বকাপ শেষে ভারতীয় দল দেশে ফেরার পর বর্তমান কোচ রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হবেন ‘দ্য ওয়াল’।

আজ বুধবার এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ভারতের কিংবদন্তি এই ব্যাটসম্যান চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কোহলিদের দায়িত্ব নেবেন। এরপর আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন সাবেক ভারতীয় অধিনায়ক।

নতুন দায়িত্ব নেওয়ার পর দ্রাবিড় বলেন, '(রবি শাস্ত্রীর অধীনে, দল খুব ভালো করেছে, আমি দলের সঙ্গে এটাকে আরও এগিয়ে নেওয়ার ব্যাপারে কাজ করতে চাই। '

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শাস্ত্রীর চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর আর দায়িত্বে থাকতে চান না তিনি। ফলে নতুন কোচ খুঁজতে শুরু করে বিসিসিআই। অবশেষে সেই নতুন কোচ হিসেবে দ্রাবিড়কে পেল তারা। যদিও এর আগে একাধিকবার বোর্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

বেশ কয়েক বছর ধরে ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি, অনূর্ধ্ব-১৯ দল এবং ভারত ‘এ’ দলের দায়িত্ব সামলেছেন দ্রাবিড়। এই সময়ে বহু তরুণ প্রতিভাবান ক্রিকেটার উঠে এসেছেন তার হাত ধরে। তবে নতুন দায়িত্বে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে।  

পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে বিদায়ের দ্বারপ্রান্তে ভারত। সেই সঙ্গে দলের ভেতরে বিভক্তির গুঞ্জন শোনা যাচ্ছে। তাছাড়া বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়বেন বিরাট কোহলি। এরপর ওয়ানডে দলের নেতৃত্ব থেকেও নাকি সরিয়ে দেওয়া হবে তাকে। ফলে ভঙ্গুর একটা দলকে সাজাতে হবে দ্রাবিড়কে।

 

পরমাণু চুক্তি: ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে আলোচনা আবার শুরু হচ্ছে

পরমাণু চুক্তি: ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে আলোচনা আবার শুরু হচ্ছে

 

ইরানের সাথে ছয় বিশ্বশক্তির সম্পাদিত বহুল আলোচিত পরমাণু চুক্তি ২০১৫ পুনরুজ্জীবিত করতে আলোচনা চলতি মাসেই শুরু হচ্ছে।

ইরানের পক্ষে প্রধান আলোচক আলী বাকেরি কানি বলেছেন, তার সরকার ২৯শে নভেম্বর ভিয়েনায় বসতে সম্মত হয়েছে।

চলতি বছর জুনে ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার পর থেকে এ আলোচনার বিষয়টি স্থগিত ছিল।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিলেন।

তবে এখন ওয়াশিংটন বলছে, তারা আবার চুক্তিতে ফিরে আসার বিষয়টি বিবেচনা করছে।

বাইডেন প্রশাসন জানিয়েছে, ভিয়েনায় যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রও যোগ দেবে।

তেল দাম: দেশজুড়ে সড়কপথে পণ্য ও যাত্রী পরিবহন প্রায় বন্ধ

তেল দাম: দেশজুড়ে সড়কপথে পণ্য ও যাত্রী পরিবহন প্রায় বন্ধ

 


বাংলাদেশে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকে দেশের প্রায় সর্বত্র পণ্য ও যাত্রীবাহী যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রাজধানী ঢাকায় সকাল থেকে বিআরটিসি'র কিছু বাস ছাড়া যাত্রীবাহী বাস খুব একটা দেখা যাচ্ছে না।

বুধবার সরকার ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে পনের টাকা এবং বৃহস্পতিবার এলপি গ্যাসের দাম ১২ কেজির সিলিন্ডার প্রতি ৫৪ টাকা বাড়ানোর ঘোষণা দেয়।

তেলের দাম কোনো আলোচনা ছাড়াই একতরফা বাড়ানোর কারণে পরিবহন খরচ অনেক বাড়বে দাবি করে বৃহস্পতিবার ২৪ ঘণ্টা সময় দিয়ে পন্য পরিবহন বন্ধের ঘোষণা দেয় ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি।

তবে কেন্দ্রীয়ভাবে সড়ক পরিবহন মালিক সমিতি ধর্মঘটের কোন সিদ্ধান্ত না নিলেও জেলা পর্যায় থেকে মালিক শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়ায় ঢাকাগামী যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

চট্টগ্রাম থেকে সাংবাদিক মিন্টু চৌধুরী বিবিসি বাংলাকে জানিয়েছেন, শহর থেকে বাস-ট্রাক-লরি চলাচল করতে দেখা যায়নি। তবে শহরে অটোরিকশা চলাচল করতে দেখেছেন তিনি।

বরিশালের সাংবাদিক রফিকুল ইসলাম বলছেন, শহরের রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আজ ভোর থেকে বাস চলাচল করতে দেখা যাচ্ছে না এবং অলস বসে আছে পণ্য পরিবহনের ট্রাক লরিও।

রাজশাহী থেকে আনোয়ার আলী বিবিসিকে জানান যে শহর থেকে যাত্রী ও পণ্য পরিবহন এ মূহুর্তে প্রায় বন্ধ করে রেখেছে মালিক ও শ্রমিকরা।

"কিছু ট্রাক শহরে আসলেও শহর থেকে বাস-ট্রাক সব চলাচল বন্ধ আছে," বলছিলেন তিনি।

খুলনা থেকে যে ২২টি রুটে বাস চলাচল করে সেগুলোতেও আজ ভোর থেকে বাস চলাচল বন্ধ আছে।

এছাড়া গাজীপুর, রংপুর, ময়মনসিংহ ও চাঁদপুরসহ আরও কয়েকটি এলাকা থেকে একই খবর পাওয়া গেছে।