Friday, November 5, 2021

বরিশালে টিম ওয়েস্ট ইন্ডিজ, গেইল মারজুক রাসেল!

 



টি-টোয়েন্টি বিশ্বকাপের সুবাদে বিশ্বজুড়েই এখন চলছে ক্রিকেট উন্মাদনা। যদিও বাংলাদেশ দলের ধারাবাহিক বিপর্যয়ে সেই উচ্ছ্বাসে খানিক ছেদ পড়েছে দেশীয় ক্রিকেটমনে। বিপরীতে নতুনরূপে ধরা দিলো টিম ওয়েস্ট ইন্ডিজ!

কারণ, টিম ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সংস্করণ এখন অবস্থান করছে বরিশালের বাকেরগঞ্জের এক অজপাড়াগাঁয়ে! যেখানে দেখা মিলছে ক্রিস গেইলসহ ইন্ডিজ দলের নামজাদা সব প্লেয়ারকে! যারা খেলছেন বাকেরগঞ্জের লোকাল একটি টিমের সঙ্গে! 

তবে একটু খেয়াল করলে দেখা যাবে, ওয়েস্ট ইন্ডিজের জার্সি পরে আছেন অভিনেতা মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম, সাইদুর রহমান পাভেলসহ অনেকে। এতে গেইলের লুকে ধরা দিয়েছেন মারজুক রাসেল।

বিষয়টি সোশ্যাল হ্যান্ডেলে বেশ ভাইরাল হলো বৃহস্পতিবার (৪ নভেম্বর)। জানা গেলো, সেখানে নির্মিত হচ্ছে ২৬ পর্বের একটি ধারাবাহিক। নাম ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’।

সিফাত হোসেনের চিত্রনাট্যে এটি নির্মাণ করছেন মাইদুল রাকিব। নির্মাতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি মূলত আরটিভির জন্য নির্মাণ করছি। গল্পটা আমারই। এখানে আমি দেখানোর চেষ্টা করছি একটি গ্রামের ক্রিকেট রাজনীতি। যেখানে স্থানীয় টিমের বিপরীতে খেলানোর জন্য ঢাকা থেকে হায়ার করে আনা হয় ওয়েস্ট ইন্ডিজ টিমের মতো একটি নকল দল! ক্রিকেট খেলার মধ্য দিয়ে নাটকের গল্প শুরু হলেও এরমধ্যে আমরা তুলে আনবো গ্রামের নানা রাজনীতি, প্রেমনীতি আর অর্থনীতির বিষয়।’

নির্মাতা সচেতনভাবে আরও জানান, ‘অনেকেই ভাববেন আমরা টিম ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ট্রল করছি, বিষয়টি একদমই তা নয়। আমরা তুলে ধরতে চাইছি ক্রিকেটের নামে প্রতারণা করার গল্পটি। নাটকে দেখা যাবে, এই প্রতারণার কারণে একটা সময় নকল ওয়েস্ট ইন্ডিজ টিমের সদস্যদের বেঁধে রাখা হয়!’    

এই নাটকের অন্যতম চরিত্রে অভিনয় করেছেন ওয়ালিউল হক রুমি। তার চরিত্রের নাম বাবুল অ্যারেঞ্জার।

নির্মাতা জানান, আরও বেশ ক’দিন বাকেরগঞ্জে নাটকটির শুটিং হবে। আর এটি প্রচার শুরু হবে ডিসেম্বর থেকে আরটিভিতে।


 


 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: